1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নিখোঁজের ২ দিন পর ফতুল্লায় নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

নিখোঁজের ২ দিন পর ফতুল্লায় নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে মনির হোসেন (৪৮) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

সোমবার (১২ আগস্ট) বিকেলে ফতুল্লার ধর্মগঞ্জ মাওলাঘাট এলাকায় নদীতে টহলরত কোস্টগার্ড সদস্যরা লাশটি উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে। নিহত মনির হোসেন ঢাকার কেরানীগঞ্জের পূর্বআগাঘর এলাকার কুদ্দুস বেপারীর ছেলে। তিনি পেশায় পোশাক তৈরির ব্যবসায়ী ছিলেন। উদ্ধারের পর লাশের সাথে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপিতে নাম্বার দেখে স্বজনদের ফোন করে নৌ পুলিশ। পরবর্তীতে ঘটনাস্থলে নিহতের স্বজনরা এসে লাশ সনাক্ত করে।

নিহতের স্বজনরা জানান, শনিবার (১১ আগস্ট) বিকেলে ব্যবসায়ীক কাজে ঢাকা নিউ মার্কেটে যাওয়ার জন্য বাসা থেকে বের হন মনির হোসেন। তবে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। কেরানীগঞ্জ থানায় গেলেও কোন সহযোগিতা মেলেনি।

পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক কামাল উদ্দিন লাইভ নারায়ণগঞ্জকে জানান, নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট