1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কুচক্রীমহল অসাম্প্রদায়িক দাঙ্গা করার জন্য মন্দিরে হামলা করছে: মাসুম বিল্লাহ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন

কুচক্রীমহল অসাম্প্রদায়িক দাঙ্গা করার জন্য মন্দিরে হামলা করছে: মাসুম বিল্লাহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, স্বৈরাচার পতনের পর সারা দেশের মন্দির পাহাড়া দেয়ার জন্য ইসলামী আন্দোলন সহ আলেম ও ছাত্র আন্দোলনের নেতাকর্মীগণ দিন-রাত পাহাড়া দেয়। যাতে কোন দুস্কৃতিকারী দেশে কোন দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা করতে না পারে। অনেক হিন্দু সম্প্রদায় লোক আমাদের এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় কিছু কুচক্রীমহল অসাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য মন্দিরে হামলা সহ বিশৃঙ্খলা তৈরি করতে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি এসব দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

রবিবার (১১ আগস্ট) রবিবার শিবু মার্কেট বাদ মাগরিব এক যৌথ সভায় তিনি এ কথা বলেন।

মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, বাংলাদেশের মুসলমান সংখ্যালঘুদের সবসময় নিরাপত্তা দিয়ে আসছে। যদি না-ই দিত তাহলে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে একটা মন্দিরও অক্ষত থাকত না। কিন্তু সাম্প্রদায়িক সম্প্রতির এ দেশ আমরা সকলে মিলে মিশে থাকতে চাই। ফ্যাসিস্ট সরকার থেকে অর্জিত এ স্বাধীনতাকে প্র্রশ্নবিদ্ধ ও ধ্বংস করার জন্য এক শ্রেণি উঠেপড়ে লেগেছে। বিভিন্ন ষড়যন্ত্রের জাল তৈরি করছে। আমরা সচেতন ছাত্র- তৌহিদী জনতা কখনই এদের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিবো না, ইনশাআল্লাহ। পরিশেষে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে থাকার উদাত্ত আহবান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট