1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিএনপিতে মাদকসেবী-চাঁদাবাজদের ঠাই নেই: গিয়াসউদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

বিএনপিতে মাদকসেবী-চাঁদাবাজদের ঠাই নেই: গিয়াসউদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, বিএনপিতে কখনই মাদকসেবি, মাদক ব্যবসায়ীর স্থান হবে না। কোনো চাঁদাবাজ, সন্ত্রাসের ঠাঁই হবে না বিএনপিতে। বিএনপি হবে সুন্দর, স্বচ্ছ, নম্র, ভদ্র মানুষের দল। এর ব্যাত্যয় যদি কেউ ঘটায় সে যে দলেরই হোক, তাকে শক্ত হাতে প্রতিহত করবেন।

রবিবার (১১ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে গিয়াসউদ্দিন স্থানীয় পঞ্চায়েত কমিটির নেতাকর্মীদের বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশকে সর্বাধিক সহযোগিতা করবেন। যারা সমাজের খারাপ মানুষ তাদেরকে প্রতিহত করবেন। প্রশাসনের হাতে সোর্প করবেন। তবে কোনো অবস্থাতেই নিজের হাতে কেউ আইন তুলে নিবেন না।

গিয়াসউদ্দিন বলেন, আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই। এই সমাজ নির্মাণে ভালো মানুষদের এগিয়ে আসতে হবে। আপনারা যদি সামনে না আসেন তাহলে সেই স্থানটি খারাপ মানুষেরা দখল করে নিবে। তখন এত রক্ত ঝরিয়ে, এত প্রাণ বিলিয়ে, যেই স্বৈরাচারের পতন ঘটিয়ে নতুন একটি দিনের সূচনা করা হয়েছে তা ম্লান হয়ে যাবে।

সমাজে যারা মাদক সেবি আছেন এবং যারা মাদক বিক্রি করেন তারে তালিকা প্রস্তুত করাসহ এদেরকে প্রতিহত করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন মুহাম্ম গিয়াসউদ্দিন। তিনি বলেন, আমারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট নির্শেনা দিয়েছেন, বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা নির্মাণের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে। যারা দলের নাম ব্যবহার করে মানুষের শান্তি নষ্ট করবে, তাদের কোনো স্থান হবে না বিএনপিতে। সুতরাং দলের সুনাম নষ্ট করে কেউ যি অরাজকতা করে, সে যদি আমার সন্তান হয়, ভাই হয়, কর্মী হয় তাকেও ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, আপনারা কেউ ভয় পাবেন না। থানাগুলো আবারও সচল হয়েছে। মাঠে সেনাবাহিনী কাজ করছে। সুতরাং অপরাধি যে হোক, যে দলের হোক, যে পরিচয়ই থাকুক না কেন, তাকে একজন অপরাধি হিসেবেই গণ্য করুন এবং তাকে আটক করে আইনের হাতে সোর্প করুন। ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে যে মুক্ত বাংলাশে পেলাম, যাদের ত্যাগের বিনিময়ে স্বৈরাচার সরকারের পতন হলো। এই বিজয় এসেছে তা কোনোভাবেই ম্লান করা যাবে না। এই বিজয় আমাদের অক্ষুন্ন রাখতে হবে। আমাদের সজাগ থাকতে হবে। অতন্দ্রী প্রহরীর মতো আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর একটি সমাজ বিনির্মাণে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে হবে। এমন একটি সমাজ আমরা চাই, যে সমাজ হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃস্টান সকল ধর্ম, সকল বর্ণের মানুষের। আমাদের এই লক্ষ্য যেন কেউ নসাৎ করতে না পারে সেদিক সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট