1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের ধাওয়া - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের ধাওয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শিক্ষার্থীদের বিক্ষোভ ও নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে পুলিশ ধাওয়া দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টায় শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন। এ সময় শিক্ষার্থীদের ধাওয়া দিলে তারা শহীদ মিনারের পেছনে বালুর মাঠ সড়ক দিয়ে ইসলাম হার্ট সেন্টারের সামনে চলে যান।

এদিকে ইসলাম হার্ট সেন্টারের সামনে থেকে শিক্ষার্থীরা পুলিশকে উদ্দেশ্যে করে ‘ভুয়া, ভুয়া’ শ্লোগান দেন।

কর্মসূচিতে অংশ নেওয়া জুয়েল নামে একজন বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ কোনো কারণ ছাড়াই আমাদের ধাওয়া দেয়।

আমরা কি আমাদের নিহত ভাই বোনদের স্মরণে মোমবাতিও জ্বালাতে পারবো না? একজন একজন করে প্রতিটি হত্যার বিচার না হওয়া এবং চলমান সময়ে গ্রেপ্তার একজন ব্যক্তি কারাগারে থাকা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেনের কাছে জানতে চাওয়া হয়।

ব্যস্ততার কথা জানিয়ে তিনি বলেন, পরে বিস্তারিত জানানো হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট