1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শেখ হাসিনাকে নিয়ে কুটুক্তিকারীদের বিচার দাবীতে নারায়ণগঞ্জ মহানগরে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

শেখ হাসিনাকে নিয়ে কুটুক্তিকারীদের বিচার দাবীতে নারায়ণগঞ্জ মহানগরে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সারাদেশের বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের নামে জনদূর্ভোগ ও বিশৃংখলাকারীদের প্রতিহত সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটুক্তিকারীদের বিচার দাবীতে নারায়ণগঞ্জ মহানগরে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করে।

মঙ্গলবার ১৬ জুলাই সন্ধ্যা ৭ টায় নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়া রাইফেল ক্লাব হতে শুরু করে মহানগর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। 

নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমানের সুযোগ্যপুত্র ছাত্র সমাজের নয়নমনি অয়ন ওসমানের নির্দেশনায় নারায়নগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, জেলা যুবলীগ নেতা আহমেদ কাউসার, মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট, সাধারণ সম্পাদক রাসেল প্রধান প্রমুখ।

বিক্ষোভ শেষে নেতৃবৃন্দ বলেন, কোটা ব্যবস্থার যুক্তিসংগত সংস্কারের দাবি মানার পরিবর্তে বিরোধীদলীয় রাজাকার- দেশবিরোধীদের উস্কানীমূলক আচরণ ও বক্তব্যে এই সংকট তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা আর আন্দোলনকে মুক্তিযুদ্ধের বিপরীতে দাঁড় করানোর এই অপচেষ্টা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। মুক্তিযুদ্ধ জাতির গর্বিত অর্জন, মুক্তিযোদ্ধারা শ্রেষ্ঠ সন্তান, একে বিতর্কিত করা যাবে না, ছাত্র-জনতা তাদের অধিকারের দাবিতে নিজেদের কিভাবে ‘রাজাকার’ ঘোষণা করছে? রাজনৈতিক ভাবে দেশ ও স্বাধীনতা বিরোধী শক্তিসহ জামাত-বিএনপি তাদের মদদ দিচ্ছে বলে বাংলাদেশ ছাত্রলীগ মনে করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট