1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে প্রায় ৬ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

নারায়ণগঞ্জে প্রায় ৬ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
কোটার যৌক্তিক সংস্কার এবং কোটা আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে প্রায় ৬ঘন্টা যাবত বন্ধ ছিলো নারায়ণগঞ্জ শহরমুখী সব রকমের যানবাহন। অবশেষে বিকেল ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সরে গেলে আবারো স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল।

বুধবার (১৭ জুলাই) সকাল ১০টা থেকে নগরীর চাষাঢ়া এবং ২নং রেল গেট এলাকায় এই আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এসময় শহরমুখী সব যানচলাচল বন্ধ করে দেন তারা।

এদিকে অবরোধের কারণে বিভিন্ন পরিবহন চলাচল করতে না দিলেও, চিকিৎসা জনিত গাড়ি নিজ দায়িত্বে পাড় করে দেন তারা।

পরে, অবরোধ শেষে দুপুর ৩টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নিচে সমাবেশ করে এই অবরোধ কর্মসূচি সমাপ্ত করে শিক্ষার্থীরা। সমাবেশে তারা বলেন, আমরা নিজেদের মত করে কোটার জন্য আন্দোলন করছিলাম, কিন্তু এই সরকার তার কুত্তা বাহিনীদের আমাদের উপর লেলিয়ে দিয়েছে। আমাদের ভাই-বোনদের তারা খারাপ ভাবে মারধর করেছে। আমরা এর বিচার চাই এবং কোটার সঠিক সংস্করণ চাই।

বিকেল ৪টার দিকে নগরীর বিভিন্ন স্থান সরেজমিনে দেখা যায়, দীর্গক্ষণ যাবত আটকে পরা বিভিন্ন পরিবহন আবারো চলাচল শুরু করেছে। তবে যান চলাচল অনেকটাই কম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট