1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে কোটা বিরোধী আন্দোলন, শহরমুখী সব সড়ক বন্ধ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে

নারায়ণগঞ্জে কোটা বিরোধী আন্দোলন, শহরমুখী সব সড়ক বন্ধ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
কোটার যৌক্তিক সংস্কার এবং কোটা আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে অবরোধ কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) সকাল থেকেই নারায়ণগঞ্জ শহরমুখী সকল সড়ক বন্ধ করে এই অবরোধ শুরু করেন তারা।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার’, আমার ভাই মরলো কেনো, প্রশাসন জবাব চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন।

এদিকে অবরোধের কারণে বিভিন্ন পরিবহন চলাচল করতে না দিলেও, চিকিৎসা জনিত গাড়ি নিজ দায়িত্বে পাড় করে দেন তারা।

আন্দোলনকারীরা বলেন, আমরা নিজেদের মত করে কোটার জন্য আন্দোলন করছিলাম, কিন্তু এই সরকার তার কুত্তা বাহিনীদের আমাদের উপর লেলিয়ে দিয়েছে। আমাদের ভাই-বোনদের তারা খারাপ ভাবে মারধর করেছে। আমরা এর বিচার চাই।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর দুইটায় চাষাঢ়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট