1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে চাকরিচ্যুত অর্ধশত শ্রমিকের বিরুদ্ধে টোটাল ফ্যাশন গার্মেন্টের মামালা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

বন্দরে চাকরিচ্যুত অর্ধশত শ্রমিকের বিরুদ্ধে টোটাল ফ্যাশন গার্মেন্টের মামালা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি : বন্দরে বকেয়া  বেতনের  দাবিতে আন্দোলনে অংশ নেওয়া টোটাল ফ্যাশন গার্মেন্টের  চাকরিচ্যুত অর্ধশত শ্রমিকদের  বিরুদ্ধে মামলা দায়ের করেছে মালিক কর্তৃপক্ষ পক্ষ। আন্দোলনে ভাংচুর ও মারধরের ঘটনার ৩৪ দিন পর সোমবার রাতে গার্মেন্টের সহকারি ব্যবস্থাপক আখতার হোসেন  খান ফিরোজ বাদি হয়ে ২৯ জন শ্রমিকের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।  গত ১১ জুন বকেয়া বেতনের দাবিতে কামতাল এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছিলেন বিক্ষুদ্ধ শ্রমিকরা।

চাকুরিচ্যুত শ্রমিক রিপন মাহমুদ,  খোকন হোসেন সহ একাধিক শ্রমিকরা জানান,  বকেয়া বেতনের দাবিতে গত ১১  জুন শ্রমিকরা  গার্মেন্টের গেইটের সামনে মহাসড়কে অবস্থান নিয়েছিলাম।  তার পর থেকে আন্দোলনে অংশ  নেওয়ার অপরাধে প্রায় অর্ধশতাধিক শ্রমিককে পাওনা পরিশোধ না করেই চাকরিচ্যুত করে দিয়েছেন গার্মেন্ট মালিক পক্ষ।  পাওনা পরিশোধ না করতেই মালিক পক্ষ মামলা দিয়ে হয়রানি করছেন।
মামলার বাদী আখতার হোসেন খান ফিরোজ বলেন, আন্দোলনের নামে গার্মেন্টের ৫ ম তলায় ভাংচুর, লুটপাট ও কর্মকর্তাদের মারধর করেছে শ্রমিকরা। 

মামলার তদন্তকারি অফিসার এসআই হরবিলাস মন্ডল জানান, মামলার তদন্তের দায়িত্ব পেয়েছি।  তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট