1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
তারাবো পৌরসভাধীন ২নং ওয়ার্ডে তৃণমুল বিএনপির কমিটি ঘোষণা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

তারাবো পৌরসভাধীন ২নং ওয়ার্ডে তৃণমুল বিএনপির কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

নারায়ণগঞ্জ জেলা তৃণমুল বিএনপির আওতাধীন রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ২নং ওয়ার্ডে তৃণমুল বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। ১৩ জুলাই শনিবার বিকেলে রুপসী খন্দকার বাড়িতে এক কর্মীসভা শেষে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন করেন তারাবো পৌর তৃণমুল বিএনপির আহ্বায়ক কামাল খান ও সদস্য সচিব মুকবুল হোসেন।

মাহামুদুল্লাহ ইমনকে সভাপতি জুয়েল মিয়াকে সাধারণ সম্পাদক করে এই কমিটির অনুমোদন করা হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন মুকুল হোসেন, সহ-সভাপতি পদে গোলাম নবী, সোলায়মান মিয়া, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে তোফাজ্জল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে জাকির হোসেন, প্রচার সম্পাদক পদে মাসুম, দপ্তর সম্পাদক পদে আওলাদ হোসেন ও সিনিয়র সদস্য বেলায়েত হোসেন সহ মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

এর আগে তৃনমুল বিএনপির মহাসচিব ড. তৈমূর আলম খন্দকারকে সংবর্ধনার আয়োজন করে তারাবো পৌর তৃণমুল বিএনপি। এতে সভাপতিত্ব করেন তারাবো পৌর তৃনমুল বিএনপির আহ্বায়ক কামাল খান ও পরিচালনায় ছিলেন সদস্য সচিব মুকবুল হোসেন।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তৃণলমুল বিএনপির মহাসচিব ড. তৈমূর আলম খন্দকার এবং প্রধান বক্তা ছিলেন জেলা তৃণমুল বিএনপির আহ্বায়ক আলী হোসাইন ভুঁইয়া মেম্বার ও বিশেষ অতিথি ছিলেন জেলা তৃণমুল বিএনপির সিনিয়র সদস্য আব্দুল হাই তালুকদার, জয়নাল আবেদীন খন্দকার।

একই সঙ্গে তারাবো পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নবী হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক জুয়েল মিয়া, প্রচার সম্পাদক আরিফ হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক সোলায়মান সহ ১৫জন নেতাকর্মী বিএনপি ত্যাগ করে তৈমূর আলম খন্দকারের হাতে ফুল দিয়ে তৃণমুল বিএনপিতে যোগদান করেন। এরপর তারাবো পৌরসভা তৃনমুল বিএনপির কর্মীসভার মাধ্যমে ২নং ওয়ার্ডে তৃণমুল বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট