1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
স্বপ্ন ভিলেজের চেয়ারম্যান রূপগঞ্জে ভূমিদস্যু আরমান মোল্লাকে কারাগারে প্রেরণ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে বোমা বিষ্ফোরন রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ

স্বপ্ন ভিলেজের চেয়ারম্যান রূপগঞ্জে ভূমিদস্যু আরমান মোল্লাকে কারাগারে প্রেরণ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি: স্বপ্ন ভিলেজ নামক আবাসন কোম্পানির চেয়ারম্যান ও রূপগঞ্জ ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান প্রার্থী আরমান মোল্লাকে ভূমিদস্যুতার মামলায় গতকাল
১৪ জুলাই রবিবার কারাগারে প্রেরণ করেছে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল
ম্যাজিষ্ট্রেট আদালত। নিরীহ লোকজনের জমি জোরপূর্বক দখল, জমি না কিনেই
বাউন্ডারী দেওয়াল নির্মাণ, কৃষকদের ভয়ভীতি ও হামলা-মামলা দিয়ে হয়রানি
করে আসছিল আরমান মোল্লা। এসব অভিযোগে রূপগঞ্জ ইউনিয়নের বাগবেড়
এলাকার মো. রুহুল আমিন বাদি হয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের
করেন। ওই মামলায় রবিবার জামিন চাইতে গেলে আদালত নামঞ্জুর করে
কারাগারে প্রেরণ করেন। এছাড়াও একই মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি
করেছেন আসামি তারিক আল মামুন, মাঞ্জিল হায়দার চৌধুরীকে।
মামলার বাদি মো. রুহুল আমিন জানান, দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ
লোকজনের জমি দখল, মামলা হামলা ও হয়রানী করে আসছিল স্বপ্ন ভিলেজের
মালিক আরমান মোল্লা। রূপগঞ্জ সদর ইউনিয়নের পশি মৌজায় আরএস ৮৪৭নং
দাগে ৩১ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন তিনি। পরে ভূমিদস্যু
আরমান মোল্লাসহ ১০ জনের নামের মামলা দায়ের করি। ওই মামলায় জামিন
চাইতে গেলে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতের বিচারক কাউসার মোল্লা
জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
মামলার বাদিপক্ষের আইনজীবি মোহাসিন প্রধান জানান, মো. রুহুল আমিন
রেজিয়া ও রমিজা বেগমের কাছ থেকে ৩১ শতাংশ জমি কিনে নামজারী ও
ভোগদখল করে আসছিল। ওই জমি একই ব্যক্তিদের কাছ থেকে এক বছর পরে
কিনে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে আরমান মোল্লা। এছাড়াও এলাকার ২০
থেকে ২৫জন কৃষকের জমি দখল করে বাউন্ডারী দেওয়াল নির্মাণ করে রেখেছে

আরমান। ওইসব অভিযোগের সত্যতা পেয়ে নারায়ণগঞ্জ আদালত ভুমিদস্যু
আরমান মোল্লাকে কারাগারে প্রেরণ করেছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে
সাধারণ মানুষের মধ্যে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট