1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৬ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

রূপগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৬

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জে অপহরণের দুই দিন পর রাজীব (২২) নামে এক যুবককে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুলাই) উদ্ধারের এ ঘটনায় ৬ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কলাতলী এলাকার নজরুল ইসলামের ছেলে শান্ত, একই এলাকার অলিউল্লাহর ছেলে জুয়েল, গোলাকান্দাইল এলাকার দুলাল জমাদ্দারের ছেলে বিল্লাল হোসেন, আনোয়ার হোসেনের ছেলে আলামিন, ক্যানেল এলাকার আসাদ ঢ়ারি ও শামীম।

অপহৃতের বড় ভাই নাজমুল বলেন, তার ছোট ভাই রাজীব (২২) ভুলতা এলাকায় পিকআপ গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে। ১০ জুলাই শান্ত, জুয়েল, বিল্লাল হোসেন, আলামিন, আসাদ ঢ়ারি ও শামীমসহ অজ্ঞাত ৩/৪ জন ভুলতা গাউছিয়া মার্কেটের সামনে থেকে রাজীবকে অপহরণ করে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা রাজীবের পরিবারের কাছে ১ লাখ ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তাদের দাবি করা মুক্তিপণের টাকা না দিলে তারা তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেবে বলে হুমকি দিতে থাকে।

কোন উপায় না পেয়ে অপহৃতের বড় ভাই নাজমুল বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ গোলাকান্দাইল পাঁচ নম্বর ক্যানাল এলাকায় অভিযান চালিয়ে কাজল নামে ব্যক্তির বাড়ি থেকে রাজীবকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, অপহরণের ঘটনায় ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিম এর বড় ভাই এই বিষয়ে একটি মামলা দায়ের করেছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট