1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ -যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ -যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে জালকুড়িস্থ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক স্বপন কুমার শর্মা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা, আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, এনডিসি তামসিদ ইরাম খান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, দেদারুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনার সহকারি পরিচালক মো, শাহ্ জালাল।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ,তা,ম,বোরহান উদ্দিন।
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উপলক্ষে
বিভিন্ন ক্যাটাগরিতে ৮টি পুরস্কার বিতরণ করা হয়। যে সকল কর্মী ও প্রতিষ্ঠান শ্রেষ্ঠত্ব পুরস্কার পেলেন।
১, মাহবুবা আক্তার স্বর্ণা, পরিবার কল্যাণ সহকারি, ২/ক ইউনিট, ধামগড় ইউনিয়ন, বন্দর।
২, কিসমত জাহান, পরিবার কল্যাণ পরিদর্শিকা, তারাবো ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, রূপগঞ্জ।
৩, তারাবো ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, রূপগঞ্জ।
৪, ধামগড় ইউনিয়ন পরিষদ, বন্দর।
৫, মো. আসাদ মাহমুদ, পরিবার পরিকল্পনা পরিদর্শক, ধামগড়, বন্দর।
৬, জাকির হোসেন, উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার, তারাবো ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, রূপগঞ্জ।
৭, বন্দর উপজেলা পরিষদ, বন্দর।
৮, সূর্যমূখী ক্লিনিক (বামনেহ) বন্দর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট