1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জুনিয়র সাকিব খানের গোপনাঙ্গ কেটে ফেললেন কথিত স্ত্রী শিখা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

জুনিয়র সাকিব খানের গোপনাঙ্গ কেটে ফেললেন কথিত স্ত্রী শিখা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরে জুনিয়র সাকিব খ্যাত শাকিল বেপারীকে ঘুমন্ত অবস্থায় তার গোপনাঙ্গ কেটে ফেলেছেন তারই কথিত স্ত্রী শিখা। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৯ জুলাই) ভোরে উপজেলার কলাগাছিয়া কান্দিরপাড় এলাকায়। এ সময় শিখাকে আটক করে বন্দর থানায় নেওয়া হয়েছে।

আহত স্বামীর নাম সাকিব খান। তিনি টিকটকার হিসেবে পরিচিত। আটক শিখা খান (২৬) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড় বসবাস করেন এবং তিনি বন্দর এলাকার জুম্মন খানের মেয়ে। (আ:নি)

স্থানীয়রা জানান, সাকিব ও তার স্ত্রী শিখা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টিকটক ও ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করেন। তারা দুজনই মাদকাসক্ত। প্রায় সময় তাদের দুজনের মধ্যে ঝগড়া ও মারামারি হতো। কয়েকবার স্থানীয়রা তাদের মীমাংসা করে দিয়েছেন। সাকিব ও শিখার একাধিক বিয়ে হয়েছে। আজ ভোরে কোনো এক সময় ঘরের ভেতর সাকিবের গোপনাঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী শিখা।

বিষয়টি নিশ্চিত করে মদনগঞ্জ ফাঁড়ির এসআই রাজু আহম্মেদ বলেন, জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে আলোচিত টিকটকার সাকিবকে রক্তাক্ত অবস্থায় বিছানার ওপর পাওয়া যায়। গোপনাঙ্গ কেটে ফেলায় প্রচুর রক্তপাত হচ্ছিল। কেটে ফেলা গোপনাঙ্গের অংশ শিখার কাছ থেকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, আহত অবস্থায় উদ্ধার করে সাকিবকে সঙ্গে সঙ্গে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাকিবকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য আনা হয়েছে। এখানে তার সার্জারি চলছে।

এসআই বলেন, সাকিব খানের আসল নাম শাকিল বেপারী। তিনি মাদারীপুর জেলার বাজিতপুর এলাকার মিন্টু বেপারীর ছেলে। সাকিব ও তার স্ত্রী শিখা দুজনই মাদকাসক্ত। আহত সাকিবের তথ্য মতে, শিখা তাকে মধ্য রাতের কোনো এক সময় বিয়ারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেন। ঘুমিয়ে পড়লে ভোরের কোনো এক সময় তার গোপনাঙ্গ কেটে ফেলেন শিখা। তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। কী কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত শেষে বলা যাবে। অভিযুক্ত শিখা খানকে আটক করে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট