1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুরে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

দিনাজপুরে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

দিনাজপুর  প্রতিনিধি  ॥ ৭ জুলাই রোববার দিনাজপুর প্রেসক্লাব ভবনে আস্থা প্রকল্পের আওতায় ডেমক্রেসিওয়াচ দিনাজপুরের আয়োজনে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক উত্তরবাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং দিনাজপুর নাগরিক প্লাটফর্মের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ফারুক, চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান সুর্নীল কুমার সাহা, ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু, দিনাজপুর জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীরা মাহবুব, বীরগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পারুল আক্তার, বোচাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান লায়লাল মোতাল্লেব, ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র ও দিনাজপুর জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আহমদ শফি রুবেল। প্রকল্পের বিষয়ব¯‘ নিয়ে প্রজেক্টরের মাধ্যমে তথ্য উপস্থাপনা করেন মনিটরিং কো-অর্ডিনেটর মোঃ ফয়সাল হাবিব। শুভে”ছা বক্তব্য রাখেন দিনাজপুর নাগরিক প্লাটফর্মের সদস্য রুবিনা আক্তার।  আস্থা
প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন ক্লাস্টার সমন্বয়কারী রেফায়েত আরা। মুক্ত আলোচনা করেন প্লাটফর্মের সদস্য সচিব তারেকুজ্জামান তারেক, জিনাত রহমান, আফসানা ইমু, মকিদ হায়দার শিপন, যুব ফোরামের সদস্য নুর ইসলাম, মোঃ বিপ্লব, মোছাঃ সুইটি, মোঃ তরিকুল ইসলাম, মোছাঃ হাবিবা ও আনোয়ারুল ইসলাম বাবলু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর জেলা সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান। বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। পাশাপাশি জাতীয় যুব নীতি বাস্তবায়নের মাধ্যমে অসাম্প্রদায়ীক ও গণতান্ত্রিক চেতনাবোধ ও নেতৃত্বের বিকাশ সাধনসহ মানবাধিকার প্রতিষ্ঠা করা। আমরা চাই যুবকদের নিয়ে মানব সম্পদ হিসেবে তাদের গড়ে তুলতে পারলে দেশে জাতীয় যুব নীতি বাস্তবায়ন করা সম্ভব হবে। 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট