1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পাইকপাড়া থেকে হাত বাঁধা যুবকের মরদেহ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

পাইকপাড়া থেকে হাত বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ নগরীতে হাত বাঁধা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷ সোমবার বিকেল চারটার দিকে নগরীর পাইকপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন৷

নিহত তরুণের নাম দ্বীন ইসলাম৷ ৩২ বছর বয়সী এ যুবক সাভারের হেমায়েতপুরের আদম আলীর ছেলে বলে জানায় পুলিশ৷

ওসি শাহাদাত বলেন, ‘নিহতের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, এ তরুণ মানসিক ভারসাম্যহীন ছিলেন৷ ১৫ দিন আগে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন৷ তার পরিবার সাভার থানায় একটি নিখোঁজের ডায়েরিও করেছিলেন৷’

নিহত যুবকের দুই চোখ, মাথা ও মুখমন্ডলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে৷ তার হাত ছিল বাধা৷ প্রাথমিকভাবে এই তরুণ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে ধারণা পুলিশের৷

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে৷ এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান এ পুলিশ কর্মকর্তা৷

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট