1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে বাবু গয়েশ্বর রায় দুর্নীতি ছাড়া সরকারের কোন নীতি নেই-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’ শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণগেল অজ্ঞাত বৃদ্ধের ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদ বহিষ্কার হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল!

নারায়ণগঞ্জে বাবু গয়েশ্বর রায় দুর্নীতি ছাড়া সরকারের কোন নীতি নেই-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির স্থানীয় কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, `সরকার বলে দুর্নীতিতে কোনো আপোস নাই কিন্ত দুর্নীতি ছাড়া তাদের কোন নীতিই নেই।  এদেশে  চোর, ডাকাত, পাচারকারী আর লুটপাটকারী সকলের আড়তদার।তাদের  বিচার চেয়ে তো লাভ নাই। দুর্নীতি ছাড়া যাদের কোনো নীতি নাই, অথচ সরকার বলে, দুর্নীতিতে কোনো আপোস নাই। কিন্তু দুনীতি ছাড়া তাদের কোন নীতিই নেই। জিনিসপত্রের দাম বাড়ছে, বেকারত্ব বাড়ছে, নতুন কর্মসংস্থান নাই আমদানি- রপ্তানি নিম্নগতি কিন্তু বিশাল একটা বাজেট করছেন। বাজেট আর প্রকল্প মানেই হচ্ছে চুরি।
তিনি বলেন, স্বাধীন দেশে মানুষকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। প্রতিবেশী দেশের সাথে স্বার্থবিরোধী কোন চুক্তি নিয়ে কিছু বললেই আমাদের বলে আমরা নাকি ভারত-বিদ্বেষী। একটা চক্রান্ত চলছে। আওয়ামী লীগকে ভারতের সেবাদাস বানানোর চক্রান্ত চলছে। বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহদী মিনারে জেলা ও মহানগর বিএনপির আয়োজিত বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন খান এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন আহমদ, মহানগর বিএনপির সদস্য সচিব আবু ইউসুফ খান টিপু সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে জেলার বিভিন্নস্থান থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট