1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নয়ামাটি হোসিয়ারি কারখানায় অগ্নিকান্ড, ধারণা শর্ট সার্কিট - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

নয়ামাটি হোসিয়ারি কারখানায় অগ্নিকান্ড, ধারণা শর্ট সার্কিট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নগরীর নয়ামাটিতে পোশাক তৈরী কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ জুন) দুপুরে নয়ামাটি শেখ টাওয়ারের মা হোসিয়ারিতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নয়ামাটি ‘মা হোসিয়ারি’র মালিক মো. গোলাম কিবরিয়া সদূর ঢাকায় বসবাস করেন। গতকাল বৃহস্পতিবার সারাদিন কাজ করেন কারখানার শ্রমিকরা। এ সময় একটি ফ্যান চালানো হয়। কিন্তু কাজ শেষ হয়ে কারখানা বন্ধ করা হলেও ভুল বসত ফ্যান বন্ধ করা হয়নি। এতে করে ওই ফ্যানের কয়েল জ্বলে আগুন ধরার সম্ভাবনাই বেশী বলে জানান তারা। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, হোসিয়ারি এসোসিয়েশন’র পরিচালক মো. মনির হোসেন ও আবুল বাশার বাসেত।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহ্জাহান জানান, আমাদের কাছে দুপুর ১টায় মেসেজ আসে নয়ামাটি মন্দিরের পাশে একটি ভবন থেকে আগুনের ধোয়া বের হচ্ছে। আমরা সাথে সাথে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চলে আসি ঘটনাস্থলে। আমরা দেখতে পাই নয়ামাটি মন্দিরের পাশে ৬তলা ভবন শেখ টাওয়ারের ৪তলায় মা হোসিয়ারি নামে একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আমরা দেখতে পাই একটি ফ্যান হয়তো চালু ছিলো সেখান থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুণের সুত্রপাত হয়। এতে থান কাপড় ও গেঞ্জির কাপড়ে আগুন ধরে যায়। আমরা প্রায় ২০ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।

তিনি আরও বলেন, এই এলাকাটি অতন্ত ঝুঁকিপূর্ণ। আমাদের ফায়ার সার্ভিসের ৩০ হাজার লিটারের কোন গাড়ি এখানে ঢুকতে পারে না। আমাদের কাছে পর্যাপ্ত পানি ছিলো বলে আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। এই এলাকাটি বার বার আমরা সতর্ক করেছি। এর আগে রোজার মধ্যেও আমরা এই এলাকায় আগুন নিভিয়েছি। আমরা তখনও সতর্ক করেছি যে, ভবিষ্যতে বড় ধরণের আগুন ধরার সম্ভাবনা আছে। মার্কেট মালিক ও আশে পাশের লোকজনদের বললো আপনারা সচেতন হোন। আমাদের ফায়ার সার্ভিসের নাম্বার রাখুন। আন্ডারগ্রাউন রির্জাভ কমপক্ষে ২লাখ লিটার পানি মজুত রাখুন। যাতে ফায়ার সার্ভিস আসা মাত্রই পানি দিতে পারবেন।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আজকের অগ্নিকান্ডে কোন হতাহতের মতো ঘটনা ঘটেনি। শুক্রবারের দিন মার্কেট গুলো বন্ধ ছিলো। তবুও হোসিয়ারির মার্কেটের সামনের যে গলি গুলো ছিলো সব বন্ধ করে রাখা হইছে। আজ যদি বন্ধের দিন না হইতো তাহলে সব গুলো মানুষ আটকা পড়ে মারা যাইতো। কেউ ইমারজেন্সি বের হয়ে আসবে সেটার কোন সম্ভবনা নেই। এগুলা মূলত মার্কেট কতৃপক্ষের গাফলতি। ক্ষয়ক্ষতির পরিমান আমরা এখনো জানতে পারি নাই। মালিকের সাথে কথা বলে তদন্ত করে বলা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট