1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মামারবাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার ১০ বছরের শিশু - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

মামারবাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার ১০ বছরের শিশু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামে মামার বাড়িতে বেড়াতে গিয়ে ১০ বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) ভুক্তভোগী শিশুর খালা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেছেন।

গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনা প্রকাশের পর থেকে অভিযুক্ত মারুফ পলাতক।
জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামের ১০বছর বয়সী এক শিশু মামার বাড়িতে বেড়াতে যায়। পরে গত মঙ্গলবার রাত ১০টায় পার্শ্ববর্তী মুদি দোকানে খাবার কিনতে যায়।

পথে ওই এলাকার মাসুম মিয়ার ছেলে মারুফ (১৮) ওই শিশুর মুখ চেপে ধরে পার্শ্ববর্তী জলিলের গ্যারেজে নিয়ে ধর্ষণ করে। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে তারা মামার বাড়িতে পাঠিয়ে দেয়।
বিষয়টি স্থানীয়দের কাছে বিচার দাবি করে না পেয়ে বৃহস্পতিবার ভুক্তভোগী শিশুর খালা বাদী হয়ে অভিযুক্ত মারুফকে আসামি করে মামলা করেন।
ভুক্তভোগী ওই শিশুর খালা বলেন, আমার ভাগনির সঙ্গে যা হয়েছে এটা কোনোভাবেই মানতে পারছি না। এ ঘটনায় স্থানীদের কাছে বিচার দাবি করে পাইনি। ঘটনার একদিন পর থানায় মামলা করেছি।

বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মাসুম আহমেদ বলেন, বিষয়টি নিয়ে ভুক্তভোগী শিশুর পরিবার তার কাছে এসেছিল। বিষয়টি আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত মনে করে থানায় পাঠিয়ে দিয়েছেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। ভুক্তভোগী শিশুকে শুক্রবার চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট