1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
প্রিমিয়ার ব্যাংকের ৪ কর্মকর্তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’ শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণগেল অজ্ঞাত বৃদ্ধের ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদ বহিষ্কার হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল!

প্রিমিয়ার ব্যাংকের ৪ কর্মকর্তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপকসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে তিন হাজার কোটি টাকা ভুয়া ঋণ মঞ্জুর করে আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুদকের আবেদনে অভিযুক্ত কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত মহাপরিচালক ও নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. শহিদ হাসান মল্লিক, ভাইস প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ শাখার দ্বিতীয় কর্মকর্তা মুশফিকুল আলম, ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ দীপক কুমার দেবনাথ ও ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ মেহেদী হাসান সরকার।

সোমবার (২৪ জুন) এ ঘটনা নিশ্চিত করেছে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মাঈনুল হাসান রওশনী। তিনি বলেন, এ ঘটনা মূলত আমাদের প্রধান কার্যালেয় থেকে তদন্ত করা হচ্ছে। দুদকের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান তদন্তের জন্য অভিযুক্ত কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।

এর আগে রবিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। আদালতে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আবেদনের পক্ষে শুনানি করেন।

দুদকের আবেদনে বলা হয়, ‘দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি, নারায়ণগঞ্জ শাখা প্রধান কার্যালয়ের কতিপয় বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে ব্যাক টু ব্যাক এলসি সুবিধার আড়ালে জাল-জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৪৩টি সন্দেহভাজন তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় তিন হাজার কোটি টাকা ভুয়া ঋণ মঞ্জুরপূর্বক আত্মসাতসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সম্পৃক্ত ধারায় অপরাধ করার অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের অনুসন্ধানকারী টিম গঠন করা হয়েছে। গোপনসূত্রে জানা যায়, অভিযোগসংশ্লিষ্ট নিগ্রোজ ব্যক্তিরা অর্থপাচার ও দেশত্যাগের পরিকল্পনা করছেন। এ কারণে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট