1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জেলা পরিষদের দুই প্রকৌশলীর ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

জেলা পরিষদের দুই প্রকৌশলীর ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জেলা পরিষদের কর্মরত দুই প্রকৌশলী এক ঠিকাদারের কাছে থেকে ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে ঘুষ গ্রহণকারী সে দুইজন প্রকৌশলী হলেন, জেলা পরিষদের বর্তমান উপসহকারী প্রকৌশলী কাঞ্চন কুমার পালিত এবং অপরজন বদলি হওয়া সাবেক সহকারী প্রকৌশলী আব্দুল কুদ্দুস৷ জেলা পরিষদে সহকারী প্রকৌশলীর পদটি গত কয়েক মাস যাবৎ খালি থাকায় কাঞ্চন কুমার এ পদটিতেও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন৷

মোবাইল ফোনে ধারণ সেই পাঁচ মিনিটের ভিডিওতে দেখা যায়, জেলা পরিষদ কার্যালয়ে জহির নামে এক ব্যক্তি থেকে ঘুষের টাকা নিতে দর কষাকষি করছেন দুই প্রকৌশলী। তারা কাজ করে দেওয়ার জন্য দেড় লাখ টাকা দাবি করেন৷ জহির নামে ওই ঠিকাদার এক লাখ ত্রিশ হাজার টাকা দিতে রাজি হন৷ পরে জহির পকেট থেকে টাকা বের করে গুনে তারপর প্রকৌশলীদের হাতে দেন৷

ভিডিওতে প্রকৌশলী ও ঠিকাদারের আলাপে শোনা যায়, এই এক লাখ ত্রিশ হাজার টাকা ভাগ করে নেবেন কাঞ্চন ও কুদ্দুস৷ আরও কিছু ঘুষের টাকা জেলা পরিষদের একাউন্ট অফিসার গোপাল বোসকেও দিতে হবে বলে ভিডিওতে বলতে শোনা যায় জহিরকে৷ ‘স্যারও পাবেন’ বলে আলাপচারিতায় উল্লেখ করা হয়৷ তবে এ স্যার কাকে সম্বোধন করা হয়েছে তার নাম বলতে শোনা যায়নি তাদের৷

জানা যায়, জেলা পরিষদের তালিকাভুক্ত ঠিকাদার মো. জহির৷ জেলা পরিষদের অর্থায়নের একটি কাজ পেতে ঘুষ প্রদানের এ ভিডিওটি ঈদুল আজহার কয়েকদিন আগের ঘটনার। তবে, বৃহস্পতিবার ভিডিওতে ভাইরাল হলে এ নিয়ে পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ জহির নিজেই তার মোবাইলে এটি ধারণ করেছেন৷

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট