1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে ১০০ বোতল ফেন্সিডিল ও ৫০কেজি গাঁজাসহ আটক ১ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল! ফতুল্লায় ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২ বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ

সিদ্ধিরগঞ্জে ১০০ বোতল ফেন্সিডিল ও ৫০কেজি গাঁজাসহ আটক ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড টু চাষাড়া সড়কে অবস্থিত নুরুন্নেছা মার্কেট এলাকায় এক অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল ও ৫০ কেজি গাঁজাসহ ১ জনকে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার (৬ জুন) বিকেলে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রদান করা হয়। আটককৃত হলেন, কুমিল্লা জেলার কোতয়ালী থানার গোলা বাড়ি কেরানীনগর এলাকায় (মমিন মেম্বারের এর বাড়ির পার্শে) মঞ্জিল হোসেনের ছেলে রানা মাইন উদ্দিন হাসান (২৯)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ জুন জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল গোপন সূত্রে সংবাদ পায় যে, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড টু চাষাড়া রোডস্থ নুরুন্নেছা মার্কেট এর আশেপাশে কতিপয় ব্যক্তি ১ টি বড় কার্ভাড ভ্যান যোগে মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিলসহ বিক্রয় উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে দলটি রাতে সেই এলাকায় অভিযানে যায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকরলে ১ জনকে ১টি কার্ভাড ভ্যান সহ আটক করে হয়। উক্ত কার্ভাড ভ্যানের ভিতর রক্ষিত ২টি সাদা প্লাস্টিকের বড় বস্তায় ৫০ কেজি গাঁজা এবং ৪ টি সাদা পলিথিনের ভিতর ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আসামী তার সহযোগী পলাতক আসামী বিল্লাল হোসেন রনি (৩২) ও মোঃ শাহীন স্টার শাহীন (৩৫)যয়ের নাম ও ঠিকানা প্রকাশ করে। ধৃত আসামীরা মাদকদা গাঁজা ও ফেন্সিডিল কুমিল্লা হতে ক্রয় করে এনে নারায়ণগঞ্জ সহ ঢাকা ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে। উক্ত ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীণ। জেলা পুলিশের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট