1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণকাজ পরিদর্শনে বিশ্বব্যাংক প্রতিনিধি - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

না.গঞ্জে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণকাজ পরিদর্শনে বিশ্বব্যাংক প্রতিনিধি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জেলার শীতলক্ষ্যা নদীর পাড়ে নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষের ভবনের পাশে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ প্রকল্প কাজ পরিদর্শন করেছেন বিশ্বব্যাংকের ট্যাকনিক্যাল সাপোর্ট সদস্য ডা. ক্যাপ্টেন সোলাঙ্কি।

মঙ্গলবার (০৪ জুন) সকালে মাছঘাট এলাকায় শীতলক্ষ্যা পাড়ের নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষের ভবনের পাশে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ প্রকল্পের চলা কাজ দেখতে আসেন তিনি।

এ সময় নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা সেখানে উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান এই প্রকল্পের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন ডা. ক্যাপ্টেন সোলাঙ্কি।

প্রকল্পের পরিচালক (পিডি) বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আইয়ুব আলী জানান, উনি আমাদের পাইলিং কার্যক্রম দেখতে এসেছিলেন। সকাল ৯টায় পরিদর্শনে এসে ১৫ মিনিটের মতো থেকে তিনি চলে যান।

৪০০ ফুটের এই কার্যক্রমে ২১৩টা পাইল হওয়ার কথা। এখানে ইতোমধ্যে ৪৪টি পাইল সম্পন্ন হয়েছে।
উনি আমাদের কাজ দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
আইয়ুব আলী আরও জানান, শীতলক্ষ্যা নদীর পাড়ে নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষের ভবনের পাশে বাংলাদেশ রিজিওনাল ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট প্রজেক্ট-১’ এর আওতায় ২৯০ মিটার জায়গাজুড়ে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণের প্রকল্প নিয়েছে বিআইডব্লিউটিএ। বিশ্বব্যাংকের অর্থায়নে এখানে নতুন চারতলা টার্মিনাল ভবন ও পার্কিং প্লেস নির্মাণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট