1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
৬৬’তে পা রাখলেন হাবিবুর রহমান বাদল - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় গ্যাসের অবৈধ শিল্প-আবাসিক সংযোগ বিচ্ছিন্ন নিতাইগঞ্জে চুরিতে ব্যর্থ তাই গম ভর্তি জাহাজে হামলা, গ্রেপ্তার ১ সন্ত্রাসী স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গণসংহতির সাক্ষাৎ: এক সপ্তাহে আইসিইউ চালুর আশ্বাস ফতুল্লা দলিল লেখক সমিতিতে উত্তেজনা রফিক অধ্যায়ের অবসানের দাবি ফতুল্লায় ‘ চলে অপরাধের আড্ডাখানা’: সাংবাদিককে হত্যার হুমকি, কুখ্যাত শহীদের দাপট অব্যাহত বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-ডিসি বন্দরের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে: মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি ফতুল্লায় ইটিপি ছাড়া তিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

৬৬’তে পা রাখলেন হাবিবুর রহমান বাদল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৫৯৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
দৈনিক ডান্ডিবার্তার প্রকাশক ও সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান বাদলের জন্মদিন ১ জুন শনিবার।

হাবিবুর রহমান বাদল ১৯৫৭ সালের পহেলা জুন নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কা রোডের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মরহুম মোঃ ফকির চাঁন মিয়া ও মরহুমা সাহারা খাতুনের ৪ পুত্র, ৪ কন্যার মধ্যে হাবিবুর রহমান বাদল জৈষ্ঠপুত্র। তিনি গলাচিপা প্রাইমারী স্কুলে প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন। নারায়ণগঞ্জ হাইস্কুল থেকে এসএসসি পাস করার পর ১৯৭৬সালে ঢাকা কলেজে পড়ার সময় খন্ডকালীন সাংবাদিকতা শুরু করেন। এসময় তিনি রাজনীতির সাথে জড়িত থাকাকালে তৎকালিন শিক্ষা উপদেষ্টাকে ঢাকা কলেজের একটি অনুষ্ঠানে প্রবেশে বাধা দিলে গ্রেফতার হন। ৮২ সাল পর্যন্ত ঢাকার বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক কাজ করার পর ১৯৮৩ সালে হাবিবুর রহমান বাদল দৈনিক ইত্তেফাকের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসাবে যোগদান করেন।

১৯৯৬ সালে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত প্রথম দৈনিক শীতলক্ষা তার সম্পাদনায় প্রকাশ লাভ করে। ২০০৩ সালের ১ জানুয়ারী হাবিবুর রহমান বাদলের সম্পাদনা ও প্রকাশনায় দৈনিক ডান্ডিবার্তার আত্নপ্রকাশ ঘটে। হাবিবুর রহমান বাদল ১৯৮৮ থেকে ১৯৯০ সাল ও ১৯৯২ সাল থেকে ১৯৯৪ সালে পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং ১৯৯৮ সালে এবং ২০১১ সালে একাধিকবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হন। হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ প্রেসক্লাবে বর্তমান বহুতল ভবন নির্মাণ কমিটির সদস্য সচিব হিসাবে নারায়ণগঞ্জ প্রেসক্লাব নির্মাণে অগ্রনী ভূমিকা পালন করেন। নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি। হাবিবুর রহমান বাদল ৩ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক। নারায়ণগঞ্জ সাংবাদিক মহলে যার নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করতে হয় সে মানুষটি হল দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ও স্থানীয় বহুল প্রচারিত দৈনিক ডান্ডিভার্তার সম্পাদক আমাদের প্রিয় আলহাজ্ব হাবিবুর রহমান বাদল ভাই। বাদল ভাই সম্পর্কে সাংবাদিকতা জীবনের শুরু থেকে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষ নিয়ে আপোষহীনভাবে কলম যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তার লিখনীর মাধ্যমে। যার ফলে তিনি বারবার হামলা-মামলার শিকার হয়েছেন। কিন্তু তারপরও অন্যায়ের বিরুদ্ধে তার কলম যুদ্ধ বিরত রাখতে পারেনি। মাথা নত করাতে পারেনি কোন রক্ত চক্ষু বা পেশীশক্তি। তিনি সৎ সাহস নিয়েই ন্যায়ের পক্ষে অটল ছিলেন, আছেন এবং থাকবেন।

বাদল ভাই তার সততা ও নিষ্ঠার সাথে অন্যায়ের বিরুদ্ধে লিখে সামনে এগিয়ে যাচ্ছেন। তারই ফসল নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক ডান্ডিবার্তা। এক ঝাক কলম যুদ্ধা নিয়ে তিনি ডান্ডিবার্তার মাধ্যমের অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনভাবে কমল যুদ্ধ অব্যাহত রেখেছেন। তিনি তার সততার স্বাক্ষর রেখেছেন নারায়ণগঞ্জ সাংবাদিক মহলে, হয়েছেন ব্যাপক প্রশংসিত। হাবিবুর রহমান বাদল সাংবাদিকতায় ৪৫ বৎসরের মধ্যে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ৪২ বৎসর যাবৎ সাংবাদিকতা করে যাচ্ছেন। তার এই জন্মদিনে ডান্ডিবার্তা পরিবারের পক্ষ থেকে-সিনিয়র সাংবাদিক আবুল হোসেন, সিনিয়র ফটো সাংবাদিক তাপস সাহা, বার্তা সম্পাদক- নাসির উদ্দিন, ফটো সাংবাদিক মেহেদি হাসান সজিব, জাহাঙ্গীর ডালিম (বিভাগীয় সম্পাদক) সহ হাবিবুর রহমান বাদল ভাইয়ের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট