1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিএনপি করতে কলিজা লাগে: দিপু ভূঁইয়া - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

বিএনপি করতে কলিজা লাগে: দিপু ভূঁইয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৩৮০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, বিএনপি করতে কলিজা লাগে। সময়ের সাহসী সন্তানরাই বিএনপি করে।

দেশ ও দেশের মানুষের জন্য যারা ভাবে তারাই বিএনপি করে। এ বিএনপি সৃষ্টি হয়েছিল এক দেশপ্রেমিক সাহসী নেতার হাত ধরে।
সেই সাহসী নেতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাবেক যুবদল নেতা আশরাফুল ইসলাম রিপন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, সাধারণ সম্পাদক জোবায়ের জিকু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার প্রমুখ।

এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট