1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জেলার সিদ্ধিরগঞ্জে এক গার্মেন্টসকর্মী তরুণীকে ধর্ষণের অভিযোগে সজীব মিয়া (২৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত একজন আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সজীব মিয়া সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকার খোরশেদ মিয়ার ছেলে।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুর রশিদ বলেন, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলায় আদালত এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বাদীপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রকিবুদ্দিন আহমেদ রকিব বলেন, ভুক্তভোগী তরুণী একটি গার্মেন্টসে চাকরি করতেন। তার বোনেরাও গার্মেন্টসে চাকরি করেন।

তাদের সবাই শিফট হিসেবে ডিউটি করতেন। ২০১৭ সালের ১৯ জানুয়ারি রাত্রে ডিউটি শেষে বাসায় এসে ঘুমিয়ে পড়েন ভুক্তভোগী তরুণী। এ সময় বাসায় তার বোনেরা কেউ ছিল না। তখন দণ্ডপ্রাপ্ত সজীব ভুক্তভোগী তরুণীকে ঘুমস্ত অবস্থায় হাত-পা বেঁধে ধর্ষণ করেন।
পরে এই ঘটনায় তার বোন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন। সেই মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেছেন বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট