1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আজমেরী ওসমানের নাম ভাঙ্গিয়ে চাদাবাজি করাকালে গ্রেফতার ২ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

আজমেরী ওসমানের নাম ভাঙ্গিয়ে চাদাবাজি করাকালে গ্রেফতার ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৭ মে, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহর -বন্দরের সাবেক ৫ আসনের সংসদ সদস্য একে এম নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের নাম ভাঙ্গিয়ে হাবিব শপিং কমপ্লেক্রা চাঁদাবাজি করা অভিযোগে ৬ জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাত ৪ জনসহ ১০ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা হয়েছে ।
২২ মে (রোববার) রাত ৯ টার দিকে মোবাইল ব্যবসায়ী মো: বেলায়েত হোসেন হৃদয় (২৩) বাদী হয়ে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় এ মামলাটি দায়ের করেন ।এর আগে সকালে চাদাঁবাজি করাকালে দুই চাদাবাজকে গ্রেফতার করা ।বাকিরা কৌশলে পালিয়ে যায় ।

গ্রেফতারকৃতরা হল, মুরাদ হোসেন রুবেল (৪০) মাদারীপুর জেলার কালকিনী থানার ফাসিয়া তলার এলাকার আব্দুল কাদেরের ছেলে ও মো: নজরুল ইসলাম (৫০ জেলার বন্দর থানার পুরান বন্দর সালেহ পাগলার দরবার এলাকা মৃত. বাচ্চু মিয়ার ছেলে ।

বাকি পলাতকরা হলেন, সঞ্জয় (৪২) ,অভি(৩৫),জাকির হোসেন (৪০) ও মো: রাজু (৪২) ।

মামলা সূত্রে জানা গেছে, নারায়নগঞ্জ সদর মডেল থানাধীন এসএম মালেহ রোড়স্থ হাবিব শপিং কমপ্লেক্রা প্রতিটি দোকান থেকে সাবেক ৫ আসনের সংসদ সদস্য একে এম নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের নাম ভাঙ্গিয়ে ২৫ হাজার টাকা করে চাদাঁদাবি করে ।তাদের কথা মত চাদাঁ দিতে অস্বীকার করায় চাদাঁবাজ বিভিন্ন সময় ব্যবসা প্রতিষ্ঠানে এসে হুমকী ধামকী দিতে থাকে ।এ ভাবে হুমকী ধামকী দিয়ে বিভিন্ন মোবাইল দোকান থেকে ৫ লাখ ৪৫ হাজার টাকা হাতিয়ে নেয় ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরির্দশক ওসি শাহাদাত হোসেন জানান, সাবেক ৫ আসনের সংসদ সদস্য একে এম নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের নাম ভাঙ্গিয়ে এসএম মালেহ রোড়স্থ হাবিব শপিং কমপ্লেক্রা ব্যবসা প্রতিষ্ঠানে চাদাঁবাজি করার অভিযোগে মুরাদ হোসেন রুবেল ও সনজরুল ইসলাম নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে ।বাকিদের গ্রেফতারের চেস্টা চরছে ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট