1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে স্কুলছাত্র সানি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

রূপগঞ্জে স্কুলছাত্র সানি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্র মাহাবুব হোসেন সানিকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামী রাজিব (২১)’কে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৪ মে) গোলাকান্দাইল নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, পূর্বের ফুটবল খেলাকে কেন্দ্র করে গত ২ আগস্ট সন্ধ্যা সারে ৭টার দিকে রূপগঞ্জের গোলাকান্দাইল দক্ষিণপাড়া নতুন বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে পাকা রাস্তার উপর রাজিব (১৯), মোঃ মাহফুজ (১৮), মোঃ মাসুম মিয়া (২৮), মোঃ আল-আমিন (২৪), রনি মিয়া (২২), সোহান মিয়া (১৮), আরিফ হোসেন (২০), রাসেল মিয়া (২৬), আরিফ হোসেন (২১), পারভেজ (২২), এনামুল (২০), জাহেদ (১৮), জাকারিয়া (২২), শরীফ মিয়া (২২), মোস্তাকিন (২০), মোবারক (২০), আরমান (১৮), রবিন (২০), ইসমাইল (২৫) এবং রাজন’সহ অজ্ঞাতনামা ৭/৮ জন পূর্ব পরিকল্পিতভাবে জোটবদ্ধ হয়ে হাতে ধারালো চাকু, ক্রিজ, লোহার রড, রামদা, চাপাতি ইত্যাদিসহ ভিকটিম মাহাবুব হোসেন সানি (১৭)’কে এলাপাতাড়ীভাবে মারপিট করে।

এসময় মামলার প্রধান আসামী রাজিব ভিকটিমের বাম পাশে পেট বরাবর ধারালো ক্রিজ দিয়ে আঘাত করে, যাতে করে ভিকটিম সানি ঘটনাস্থলেই মারা যায়। আসামীরা ভিকটিমের সাথে থাকা মোঃ ইমন (১৯), সাজ্জাদ মিয়া (১৯) এবং সায়েম (১৮)’কেও এলোপাতাড়ীভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

পরে ভিকটিমের পিতা ভিকটিম মাহাবুব হোসেন সানির মৃত দেহ এলাকায় নিয়ে আসে। পুলিশ খবর পেয়ে মৃত মাহাবুব হোসেন সানির লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। জখমী অন্যান্য ভিকটিমদের আত্মীয় স্বজন প্রাথমিক চিকিৎসার জন্য ইউএস বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রিফার্ড করেন। ঘটনার পরের দিন ৩ আগস্ট ভিকটিম এর পিতা মোঃ মিল্লাত হোসেন (৪৩) রূপগঞ্জ থানায় আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামীকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট