1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঢাকার ক্লুলেস হত্যাকান্ডের প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় গ্যাসের অবৈধ শিল্প-আবাসিক সংযোগ বিচ্ছিন্ন নিতাইগঞ্জে চুরিতে ব্যর্থ তাই গম ভর্তি জাহাজে হামলা, গ্রেপ্তার ১ সন্ত্রাসী স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গণসংহতির সাক্ষাৎ: এক সপ্তাহে আইসিইউ চালুর আশ্বাস ফতুল্লা দলিল লেখক সমিতিতে উত্তেজনা রফিক অধ্যায়ের অবসানের দাবি ফতুল্লায় ‘ চলে অপরাধের আড্ডাখানা’: সাংবাদিককে হত্যার হুমকি, কুখ্যাত শহীদের দাপট অব্যাহত বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-ডিসি বন্দরের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে: মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি ফতুল্লায় ইটিপি ছাড়া তিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ঢাকার ক্লুলেস হত্যাকান্ডের প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২০ মে, ২০২৪
  • ৫২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রাজধানীর সবুজবাগ থানার গৃহবধূর ক্লুলেস হত্যাকান্ডের সাথে জড়িত প্রধান আসামি মুক্তা (৪১) কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, সোমাবার (২০ মে) সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র‌্যাব-১১ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে ঐ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মুক্তা পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার মো. বশির আহম্মেদের স্ত্রী।

র‌্যাব-১১‘র সদর দপ্তরের মিডিয়া অফিসার সনদ বড়ুয়া প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, র‌্যাবের প্রাথমিক তদন্তে জানা যায় যে, ঢাকার সবুজবাগ থানায় দায়ের করা হত্যা মামলার বাদী হাজী মো. ইউসুফ আলী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তিনি বর্তমানে বাসার সামনে একটি মুদি দোকানদারি করেন। গত বছরের (২০২৩ সালের) ৮ মে অজ্ঞাতনামা ২ জন মহিলা হাজী মো. ইউসুফ আলীর ৩য় তলার বাসা ভাড়া নেয়ার জন্য আসে। বাসা পছন্দ হওয়ার পর ওই ২ মহিলা ৭ হাজার টাকায় বাসা ভাড়া নিতে রাজি হয়। এবং অগ্রীম বাবদ ৫০০ টাকা দিতে চাইলে ইউছুফ আলী তা গ্রহণ করেননি। তখন মহিলারা পরদিন অগ্রীম ভাড়া দিয়ে বাসায় উঠবে বলে জানায়। পরদিন অজ্ঞাত দুই মহিলা একজন পুরুষ সহ বিভিন্ন রকমের ফল নিয়ে ইউসুফ আলীর দোকানের সামনে আসে। তখন তাহাদের মধ্যে থেকে অজ্ঞাত পুরুষ লোকটি তার সাথে কথাবার্তা বলে এবং মহিলারা তাহার বাসায় যায়। একপর্যায়ে ওই পুরুষ লোকটিও তার বাসায় যায় এবং কিছুক্ষণ পর তার জন্য এক গ্লাস সরবত নিয়ে আসে। ইউসুফ আলী উক্ত সরবত খেতে অনিহা প্রকাশ করেন। পরে অজ্ঞাত মহিলা ও পুরুষ তার বাসা থেকে দোকানের সামনে দিয়ে চলে যায়। তারা চলে যাওয়ার কিছুক্ষণ পর ইউসুফ আলীর বাসার কাজের মেয়ে দোকানে এসে তাকে জানায়, তার স্ত্রী বিছানায় শুয়ে কেমন যেন করছে এবং বাসার সকল মালামাল এলোমেলো হয়ে আছে। তিনি দ্রুত বাসায় গিয়ে দেখেন তার স্ত্রীকে (ভিকটিম) চেতনা নাশক খাবার খাইয়ে বাসায় থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে। তখন দ্রুত স্ত্রীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে গত ১০ মে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় ইউসুফ আলী বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে সবুজবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। গ্রেপ্তাকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ডিএমপি সবুজবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট