1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে মুকুলের নির্বাচনী প্রচার গাড়িতে সন্ত্রাসী অহিদ বাহিনীর হামলা আহত ২-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা

বন্দরে মুকুলের নির্বাচনী প্রচার গাড়িতে সন্ত্রাসী অহিদ বাহিনীর হামলা আহত ২-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদ প্রার্থী আতাউর রহমান মুকুলের প্রচার- প্রচারণা গাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসী অহিদ ও তার  বাহিনী।  গতকাল সোমবার বিকালে মদনপুর ফুলহর এলাকায় এ হামলার ঘটনা ঘটিয়েছে।  এ হামলার ঘটনায় সুমন(৩৩) ও জুম্মান(৩৫)।  হামলাকারীরা একটি মাইক    ও দুইটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়।
এঘটনায় আহত সুমন বাদী  যুবলীগ নেতা  অহিদুজ্জামান অহিদ ও রোমানকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 
অভিযোগ সূত্রে জানাগেছে,  উপজেলার নবীগঞ্জ রূপনগর এলাকার মৃত কিতাব আলীর ছেলে সুমন ও একই এলাকার জুম্মানকে সঙ্গে নিয়ে চেয়ারম্যান পদ প্রার্থী আতাউর রহমান মুকুলের ব্যটারীচালিত অটো নিয়ে  চিংড়ি প্রতীকের মাইকে প্রতিদিনের ন্যায় নির্বাচনী প্রচার প্রচারণা করছিলো।  গতকাল সোমবার বিকালে মদনপুর ইউপির ফুলহর এলাকায় পৌঁছালে  যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদ ও  রোমান সহ ১০/১২ জন এসে প্রচার গাড়িতে হামলা চালায়।  এসময় তাদের বাধা দিলে গাড়িতে থাকা দুইজনকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। এবং মাইক সেট ও দুইটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়।  পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে  বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।  হামলাকারী  অহিদ চেয়ারম্যান পদ প্রার্থী এমএ রশীদ দোয়াত কলম প্রতীকের সমর্থক বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।  সন্ত্রাসী অহিদুজ্জামান অহিদ ফুলহর এলাকার মৃত আনিস মিয়ার ছেলে। 
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি  মোস্তফা কামাল জানান,  প্রচার গাড়িতে হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি।  তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট