নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ ৫ আসনে চারবারের নির্বাচিত প্রয়াত সাংসদ একে এম নাসিম ওসমানের ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফাহাদ প্রধান উদ্যাগে দোয়া করা হয়েছে।
মঙ্গলবার ( ৩০ এপ্রিল ) মাসদাইর কবরস্থানে সাবেক সাংসদ নাসিম ওসমান এর মৃত্যু বার্ষিক উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করা হয়।
এসময় প্রয়াত সাংসদ নাসিম ওসমানের রুহের মাগফিরাত কামনা দোয়া করেন তারা। এছাড়া জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান এবং তার ছেলে আজমেরী ওসমান এর জন্য বিশেষ দোয়া করা হয়।
এসময় ফাহাদ প্রধান এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, মিতুল খান, মোঃ রুবেল, সুমন মিয়া, রনি, ইব্রাহিম সহ অসংখ্য নেতৃবৃন্দ।
এদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান এর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দিনব্যাপী ব্যাপক ভাবে নানা আয়োজন করা হয়। কোরআন খতম থেকে শুরু করে মিলাদ ও দোয়া সহ কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত