নিজস্ব প্রতিনিধিঃ গ্রেড সরকারি চাকুরিজীবি জাতীয় ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ঈদ পূর্নমিলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৫ এপ্রিল ) নারায়ণগঞ্জ প্রেসক্লাব সিনামন রেষ্টুরেন্টে বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি ও ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবি জাতীয় ফোরাম, নারায়ণগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে ঈদ পূর্নমিলন, বাংলা বর্ষবরণ সরকারি কর্মচারী এর সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ডক্টরস ওয়েলফেয়ার এসোসিয়েশর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সভাপতি ডাঃ অলক কুমার সাহা
প্রধান অতিথির বক্তব্যে অলোক কুমার সাহা বলেন, আপনারা আমার স্বজন, আপনারাই আমরা বন্ধু। যা পান তাতেই যদি সুখী হতে পারেন তাহলেই আপনি সুখী। আল্লাহ যা দেন তাতেই সন্তুষ্টি থাকলে তারা সুখী। আজকের দিনটা আমার জন্য খুবই স্মরনীয়, আপনারা আমাকে যতটা সম্মানিত করেছেন, আমি খুবই সন্তুষ্ট। আপনারা আমাকে ঘরের লোক বানিয়েছেন, নিজের করে নিয়েছেন, এটাই আমার জন্য বড় পাওয়া।
বিশেষ অতিথির বক্তব্যে লোকমান বলেন, প্রধানমন্ত্রীর অন্তরে আমাদের প্রতি ভালোবাসা রয়েছে আমরা বিশ্বাস করি। আমরা বিভিন্ন সময় আমাদের আন্দোলন সফল করতে রাজপথে নেমেছি। মাননীয় প্রধানমন্ত্রী কর্মচারী বান্ধব। বর্তমান সরকার বাংলাদেশকে দাবী আদায় শিখিয়েছে। সুতরাং ওনাদের কাছে দাবী আদায় করাতে হবে না। আমরা উচ্চকণ্ঠে বলতে চাই, আমরা ৫% এনে দিয়েছি। আমরা নিবেদিত প্রাণ হিসাবে কাজ করি। আমাদের বেতন হচ্ছে আপনাদের ভালোবাসা।
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মিরাজ হোসেন এর সভাপতিত্বে ও বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম রনির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাকসেস এসোনিয়েশন কেন্দ্রী কমিটির সহ-সভাপতি আলহাজ্ব লোকমান আহম্মেদ, ঢাকা বিভাগীয় কেন্দ্রিয় উপ-কমিটির আহবায়ক সাউদ নূর এ শফিউল কাদের সহ আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সদস্য সচিব, বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রিয় কমিটি মোঃ শাহজাহান সিরাজ,সাধারণ সম্পাদক, আঞ্চলিক কমিটি, (ফার্মগেট, শেরে-বাংলা নগর, মিরপুর, ঢাকা) বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি মোঃ রাশেদুল আলম, সদস্য কেন্দ্রীয় আহবায়ক কমিটি, ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবি জাতীয় ফোরাম মোঃ রাকিব আব্দুল্লাহ, সমন্বয়ক, ১১-২০/১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী ঐক্যজোট, নারায়ণগঞ্জ জেলা মোঃ আলাউদ্দিন প্রধান, ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবি জাতীয় ফোরাম, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ তাজুল ইসলাম, ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবি জাতীয় ফোরাম, নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলাম (রানা) সহ অসংখ্য কর্মচারীবৃন্দ।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত