1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
লোক ভাড়া করে প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধন করলো স্বার্থান্বেষী মহল-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি

লোক ভাড়া করে প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধন করলো স্বার্থান্বেষী মহল-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: টাকা দিয়ে লোকভাড়া করে প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধন করেছে রূপগঞ্জের স্বার্থান্বেষী মহল। তাদের দাবি রূপগঞ্জের প্রায় ৫ শতাধিক পরিবারকে তাদের ন্যায্য ভূমিরা দাম না দিয়ে কেয়ারিয়া মৌজায় পুলিশের এন্টিটেররিজম ইউনিটের জন্য ভূমি অধিগ্রহণ করতে চাচ্ছে সরকার। ওই ভূমির বর্তমান মূল্যের প্রায় ২০ গুনেরও কম মূল্যে ভূমি অধিগ্রহনের জন্য প্রশাসনের কর্তাব্যক্তিরা তাদের চাপ প্রয়োগ করছে বলেও অভিযোগ করেন তারা।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রায় ১৫ মিনিটেরও কম সময় ধরে চলে ওই মানববন্ধন। মিডিয়াকর্মীদের ছবি ও ভিডিও ফুটেজ নেয়ার সাথে সাথে শেষ হয় তাদের কর্মসূচি। মানববন্ধনের অংশগ্রহন করে প্রায় ১০ জনের মতো নারী।
এদিকে মানববন্ধন শেষে ওই নারীদের ভূমি সম্পর্কে জানতে চাইলে তারা এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান মিডিয়াকর্মীদের। তাদের এ কথায় অনেকটা অবাক হয়ে যায় মিডিয়াকর্মীরা, জন্ম দেয় রহস্যের। এ রহস্য উন্মোচন করতে মিডিয়াকর্মীরা চোঁখ রাখে ওই মানববন্ধনের আসা নারী-পুরুষদের উপর। তার একটু মিডিয়াকর্মীদের সামনে উন্মোচিত হয়ে যায় সকল রহস্যের। মানববন্ধনে নেতৃত্বে দেয়া সৈয়দ রওশেন নামে এক ব্যক্তি মানববন্ধনে আসা নারী-পুরুষদের জন্য ৫ হাজার টাকা অপর এক ব্যক্তিকে দিয়ে পাঠান। এতেই প্রমাণ হয়, মানববন্ধনে আসা ব্যক্তিদের তারা টাকা দিয়ে ভাড়া করে এনেছিলো। মানববন্ধনে নেতৃত্বে দেয়া ওই স্বার্থান্বেষী মহল টাকা দিয়ে লোক ভাড়া করে তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে বলেও জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট