1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে নিজ শর্ট গানের গুলিতে মারা গেলেন আনসার সদস্য আফজাল-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা

বন্দরে নিজ শর্ট গানের গুলিতে মারা গেলেন আনসার সদস্য আফজাল-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি -বন্দরে নিজের শর্ট গানের গুলিতে মারা গেলেন আফজাল হোসেন(২২) নামের এক আনসার সদস্য। সোমবার বিকেলে বন্দর উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সামনের গার্ড রুমে এ ঘটনা ঘটে । নিহত আনসার সদস্য আফজাল হোসেন চট্টগ্রামের মীরের সরাই এলাকার মৃত ওয়াহিদুর রহমানের ছেলে। ঘটনাস্থল থেকে শর্টগান ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।


বন্দর উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান জানান, আনসার সদস্য আফজাল হোসেন রোববার সোনারগাঁ উপজেলা থেকে বন্দর উপজেলায় যোগদান করেন। সোমবার বিকেলে তিনি ডিউটিতে আসেন। বিকেল সাড়ে ৪টার দিকে তিনি তার শর্টগান থেকে মাথায় গুলি ছুড়েন। এরপর মুমূর্ষু অবস্থায় তাকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। পুলিশসহ অন্যান্য সংস্থা ঘটনাটি তদন্ত করছে। কি কারণে এ ঘটনাটি ঘটেছে তা তদন্তের পর বলা যাবে বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট