1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মোটর সাইকেল কিনে না দেওয়ায় বন্দরে জুবায়েরের আত্মহত্যা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি

মোটর সাইকেল কিনে না দেওয়ায় বন্দরে জুবায়েরের আত্মহত্যা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে মোটর সাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে মোঃ জুবায়ের (১৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। গত বুধবার (১৭ এপ্রিল) রাতে বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বন্দর থানা পুলিশ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহত জুবায়ের বন্দর উপজেলার উত্তর কুশিয়ারা গ্রামেরধধ নূরুজ্জামানের ভাড়াটিয়া শাহনেওয়াজের ছেলে।

এলাকাবাসী জানান, কয়েকদিন যাবত জুবায়ের তার বাবার কাছে মোটর সাইকেল কিনে দেওয়ার জন্য আবদার করে । দরিদ্র বাবার পক্ষে কিনে দেওয়া সম্ভব না হওয়ায় অভিমান করে জুবায়ের। এরপর বুধবার রাতে তার শয়ন কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। বন্দর থানার এসআই অভিজিৎ জানান, এ ব্যাপারে বন্দর থানায় (অপমৃত্যু) মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট