1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ট্রাক চাপায় মিশুক চালক নিহত আহত ৩-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি

বন্দরে ট্রাক চাপায় মিশুক চালক নিহত আহত ৩-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে ট্রাক চাপায় মোঃ দুখু মিয়া(৩৪)নামে এক মিশুক চালক নিহত হয়েছেন। এসময় একই পরিবারের তিনজন আহত হন। মঙ্গলবার বিকালে মদনগঞ্জ -মদনপুর সড়কের রামনগর জাতীয় পার্টির অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত দুখু মিয়া মুছাপুর ইউপির ভাঙ্গালবাড়ি গ্রামের সদর আলীর ছেলে। পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটি আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যটারী চালিত মিশুক দিয়ে সোনারগাঁও উপজেলার একই পরিবারের তিনজন বন্দরের মনারবাড়ি এলাকায় যাচ্ছিলেন। মদনগঞ্জ -মদনপুর সড়কের রামনগর এলাকায় জাতীয় পার্টির অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ( ঢাকা-মেট্রো- ন- ২০-৯৬৮৫) সামনের দিক দিয়ে মিশুকের উপর তুলে দেয়। এতে ঘটনাস্থলে মিশুক চালক মারা যায়। এসময় স্থানীয় লোকজন আহত একই পরিবারের তিনজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এ খবর পেয়ে বন্দর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। ট্রাকটি আটক করলেও চালক হেলপার পালিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট