1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দর উপজেলায় পিতা-পুত্রসহ চেয়ারম্যান প্রার্থী ৫ভাইস চেয়ারম্যান ৪ও মহিলা ভাইস চেয়ারম্যান ২-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

বন্দর উপজেলায় পিতা-পুত্রসহ চেয়ারম্যান প্রার্থী ৫ভাইস চেয়ারম্যান ৪ও মহিলা ভাইস চেয়ারম্যান ২-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। উৎসব মুখর পরিবেশে এ পর্যন্ত চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন মনোনয়নপত্র দাখিল করেছেন। নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে জেলা রির্টানিং অফিসারের কাছে তারা এ মনোনয়নপত্র জমা দেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, মুছাপুর ইউপি সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন ও তার ছেলে মাহমুদুল হাসান শুভ ও জেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মো: মোশাঈদ রহমান মুকিত, শহীদুল ইসলাম জুয়েল, এড: আলমগীর হোসেন ও বর্তমান ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বতর্মান ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা ও সাবেক ভাইস চেয়ারম্যান এড. মাহমুদা আক্তার। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী বন্দর উপজেলা পরিষদের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল সোমবার। বাছাই ১৭ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট