নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের দুঃস্থ পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
(শুক্রবার- ৫ ই এপ্রিল ) বাদ আখেরী জুম্মা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর সাবেক প্যানেল মেয়র ও বর্তমান সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফসানা আফরোজ বিভা'র উদ্যোগে মন্ডলপাড়াস্থ নিজ কার্যালয় থেকে প্রতিবারের মতো এবারও মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আমরা নারায়ণগঞ্জবাসীর সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নুর উদ্দিন আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক সালেহ মোহাম্মদ মুসা, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ি শাহ নেওয়াজ শাহিন, নুরুল হক চোধুরী দিপু, রাশেদ উল্লাহ রিমন, ইসহাক আহম্মেদ, সাবির্ক তত্বাবধানে ছিলেন ওয়ার্ড সচিব মাসুদ রানা লাল প্রমুখ।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত