1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মুন্সীগঞ্জে অ্যাডভোকেট রুবেলের বাড়ীতে হামলা প্রাণভয়ে গ্রাম ছাড়া পরিবার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি

মুন্সীগঞ্জে অ্যাডভোকেট রুবেলের বাড়ীতে হামলা প্রাণভয়ে গ্রাম ছাড়া পরিবার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩১৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জ সদর উপজেলায় মাঠপাড়া এলাকায় অ্যাডভোকেট রুবেল ভূঁইয়ার বাসায় মো: আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী গ্রুপ হামলা করে ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৯ মার্চ) সকাল ১১ টায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন অ্যাডভোকেট রুবেল। তিনি জানান, তার জায়গা সম্পত্তি দখল করার জন্য স্থানীয় প্রভাবশালী একটি গ্রুপ প্রতিনিয়ত চেষ্টা করে আসছে। শুক্রবার সকালে প্রভাবশালী মো: আলমের নেতৃত্বে আওলাদ হোসেন, মানিক, আলমঙ্গীরসহ ১৫/২০ জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়ীঘরে হামলা ভাঙচুর চালিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে যায়। গত কয়েক মাস আগেও ওই প্রভাবশালীরা অ্যাডভোকেট রুবেল ভূইয়ার বাসায় গিয়ে হুমকি দিয়া বলে, আমাদের কথামত না চললে তোদের সম্পত্তি লিখে না দিলে, তোর জীবন শেষ করে দেবো।
বর্তমানে অ্যাডভোকেট রুবেল ভূইয়ার পরিবার প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি এ ব্যাপারে খুব দ্রুত আইনের সহায়তা নেবেন বলেও জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট