1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জের কায়েতপাড়ায় দুইপক্ষের সংঘর্ষ, ৮জন গুলিবিদ্ধ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি

রূপগঞ্জের কায়েতপাড়ায় দুইপক্ষের সংঘর্ষ, ৮জন গুলিবিদ্ধ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ রূপগঞ্জে আলোচিত কায়েতপাড়ায় নাওড়া গ্রামে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের ছোড়া গুলিতে আহত হয়েছেন অন্তত আটজন। সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে হাজীবাড়ির সামনে সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেনের সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধরা হলেন—আকবর (২৪), তাজেল (৩৬), জয়নাল (৩৫), শামীম (২৫), মুক্তার হোসেন (৬০), নুর হোসেন (২৪), আরিফ (৯) ও রোমান (২০)। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) দীপক কুমার সাহা।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. বাচ্চু মিয়া লাইভ নারায়ণগঞ্জকে জানান, প্রায় ৮জনের মতো আমাদের এখানে ভর্তি আছে। আমরা আহতদের চিকিৎসা চলমান রেখেছি।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) দীপক কুমার সাহা বলেন, আমরা ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা গুলিবিদ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠিয়েছি। এই ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট