1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ফতুল্লায় লেডি সন্ত্রাসী ও তার ক্যাডার বাহিনীর জমি দখলের চেষ্টা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ফতুল্লায় লেডি সন্ত্রাসী ও তার ক্যাডার বাহিনীর জমি দখলের চেষ্টা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সদর উজেলার ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের হরিহরপাড়া মৌজার বিরোধপূর্ন সাড়ে ৪ শতাংশ জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল করে বাউন্ডারী করার অভিযোগ উঠেছে এক নারী সহ তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। গত শুক্রবার সকালে ফতুল্লার হরিহরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আদালতের নির্দেশ অমান্য করে জোড়পূর্বক জমি দখল হচ্ছে এমন অভিযোগেট ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে জমির কথিত মালিক দাবিদার সুমা বেগমসহ তার সহযোগীরা সটকে পড়ে। এদিকে, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে কাজ না করার জন্য নির্দেশনা দিয়েছেন ফতুল্লা থানা পুলিশ। আদালতের আদেশ অমান্য করে পূনরায় জমি দখলের চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও পুলিশ জানান।
আদালতে দায়েরকৃত মামলার বাদী মোক্তার হোসেন জানান,, ফতুল্লার হরিহর পাড়া মৌজার সি/এস ও এস/এ দাগ নং ৭১/৭২ দাগের সাড়ে ৪ শতাংশ জমি দীর্ঘদিন ধরেই ভোগ দখল করে বসবাস করে আসিতেছে। এরই মধ্যে উক্ত খতিয়ানভূক্ত জমিতে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন জমির কথিত মালিক দাবিদার সুমা বেগম এবং নূর হোসেন গংরা। এমনকি তার ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলেরও চেষ্টা করেন। জমির কথিত মালিক দাবিদার সুমা বেগম এবং নূরা গংরা অনেক প্রভাবশালী বিদায় তার ক্রয়কৃত সম্পত্তিতে জেতেও পারছেন তিনি। পরবর্তীতে এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে নারায়নগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। এরই মধ্যে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত শুক্রবার সকালে উক্ত জমির কথিত মালিক দাবিদার সুমা বেগম এবং নূরা মিয়া গংরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন অস্ত্র সজ্জে সজ্জিত একদল সন্ত্রাসী নিয়ে তার উক্ত জমি দখলের চেষ্টা করে। পরবর্তীতে বিষয়টি ফতুল্লা মডেল থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে লেডি সন্ত্রাসী সুমা বেগমসহ তার ক্যাডার বাহিনী পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ কাজ বন্ধ করে চলে আসেন।
ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম বলেন, আদালতের নির্দেশ কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট