1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ২ সাঁজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৬-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি

বন্দরে ২ সাঁজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৬-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে পৃথক চেক ডিজনার মামলার সাঁজাপ্রাপ্ত ২ আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৬ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধস্থ দৌলতপুর এলাকার সামছুল আলম মিয়ার ছেলে চেক ডিজনার মামলার ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী মামুনুর রশিদ (৩৭) বন্দর উপজেলার খোচেরছড়া এলাকার কবির হোসেন মিয়ার স্ত্রী চেক ডিজনার মামলার ৪ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী হেনা আক্তার (৪৫) বন্দর কলাবাগ এলাকার মৃত খোরশেদ মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইয়াছিন (৬০) বন্দর সালেনগর এলাকার শফিউদ্দিন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জাহিদুল ইসলাম রাতুল (২৮) সোনাকান্দা এলাকার মৃত আলীম বেপারী ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইমরান (৩৭) ও মদনগঞ্জ লক্ষারচর এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আব্দুল বাতেন (৪২)। গ্রেফতারকৃতদের বুধবার (১৩ মার্চ) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (১২ মার্চ) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিতদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। থানা সূত্ৰে জানা গেছে, কামতাল তদন্ত কেন্দ্রের এসআই আল ইসলামসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে চেক ডিজনার মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত আসামী মামুনুর রশিদকে গ্রেফতার করে। এদিকে বন্দর থানার এসআই শওকত আলীসহ সঙ্গীয় র্ফোস খোচেরছড়া এলাকায় অভিযান চালিয়ে কবির হোসেন মিয়ার স্ত্রী অপর চেক ডিজনার মামলার ৪ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী হেনা আক্তারকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও বন্দর থানার এএসআই লাভলু ও এএসআই জাহিদসহ সঙ্গীয় র্ফোস থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীদেট গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট