1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে গৃহবধূকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি স্বামীর-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি

বন্দরে গৃহবধূকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি স্বামীর-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে গৃহবধূ দিপালী রানী দাস (৪২) হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন নিহতের স্বামী শ্যামা চন্দ্র দাস (৫০)। সোমবার (১১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দ্বিতীয় আদালতে তাকে হাজির করা হলে ওই সময় সে স্ত্রী হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি। শ্যামা চন্দ্র দাস আদালতকে বলেন. পারিবারিক কলহের জেরে তিনি স্ত্রী দীপালীকে কুপিয়ে হত্যা করেন। ওই ঘটনায় আহত শ্যামা চন্দ্র দাস ১০ দিন ধরে পুলিশি প্রহরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ১লা মার্চ শুক্রবার বন্দরের লেজারার্স এলাকার কাউসার মিয়ার ভাড়াটিয়া বাড়িতে দীপালী রাণী দাসকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় দীপালীর স্বামী শ্যামা চন্দ্র দাসও আহত হন। কিন্তু অন্যকে ফাঁসাতে ও ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিনি প্রতিবেশীদের কাছে হত্যাকারী হিসেবে বাড়ির কেয়ারটেকার ফরিদার নাম বলে যান। ফলে কেয়ারটেকার ফরিদা বেগম ও তার ছেলে সিয়ামকে সন্দেহজনক হিসেবে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ। আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম আল মামুন জানান, হত্যাকান্ডের ব্যাপারে অসংলগ্ন কথাবার্তার কারণে দীপালীর স্বামী শ্যামা চন্দ্র দাসকে প্রথম দিকেই পুলিশের সন্দেহ হয়। এ জন্য হাসপাতালে তাকে পুলিশি প্রহরায় রাখা হয়। রোববার তাকে হাসপাতাল থেকে আনা হলে প্রথমে পুলিশের কাছে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে শ্যামা চন্দ্র।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট