1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লা ইউপি'র বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মাহবুবুর রহমান সরকার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

ফতুল্লা ইউপি’র বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মাহবুবুর রহমান সরকার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ – নির্বাচনের ভোট গ্রহণকালে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার।
শনিবার (৯ মার্চ) বেলা ১২টায় ফতুল্লার সস্তাপুরস্থ কমর আলী স্কুলে স্থাপিত ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার।
ভোট কেন্দ্র পরিদর্শন এসে জেলা কমান্ড্যান্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলে ভোটার উপস্থিতর বিষয়ে খোঁজ খবর নেন এবং ভোট দিতে আসা ভোটারদের কোন রকম অসুবিধা হচ্ছে কিনা খোঁজ নেন। এছাড়াও জেলা কমান্ড্যান্ট মহোদয় ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং কর্মকর্তাদের আশ্বস্ত করেন যে, ভোট কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে/ সুষ্ঠ ভোট গ্রহনে কেউ হস্তক্ষেপ করলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবসময় আপনাদের পাশে আছি। যে কোন প্রয়োজনে আমাদেরকে স্মরণ করলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি।
এসময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল,
উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ও প্রশিক্ষিকাসহ বিভিন্ন পর্যায়ের কমান্ডার ও আনসার সদস্যগণ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট