1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ বাদশা গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি

বন্দরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ বাদশা গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে(১২) ধর্ষণের অভিযোগে বাদশা(৫৭) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ মার্চ) বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত বাদশা বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকার আবদুল ছোবহান মিয়ার ছেলে। এ ব্যাপারে ধর্ষণের শিকার শিশুর মা বাদী হয়ে শুক্রবার দুপুরে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং-
মামলার বাদিনীজানান, তার মেয়ে কবি নজরুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেনিতে পড়াশোনা করে। গত ২৩ ফেব্রুয়ারী অন্যান্য শিশুদের সঙ্গে সে চৌরাপাড়া বালুর মাঠে খেলতে যায়। রাত ৮টার দিকে দুর সম্পর্কের নানা বাদশা তার মেয়েকে ফুসলিয়ে জনৈক শহীদ মিয়ার গরুর খামারের পাশের একটি বাগানে নিয়ে যায়। এরপর মেয়ের মুখে স্কচটেপ লাগিয়ে দুই হাত দড়ি দিয়ে বেঁধে ধর্ষণ করে। এ ব্যাপারে বন্দর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, ধর্ষণের শিকার শিশুর মায়ের অভিযোগের প্রেক্ষিতে বাদশা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।##

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট