1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লা ইউপির উপনির্বাচনে ভোট কেন্দ্রে থাকবে ৭শ' ৬৫জন আনসার ও ভিডিপি সদস্য-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’ শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণগেল অজ্ঞাত বৃদ্ধের ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদ বহিষ্কার হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল!

ফতুল্লা ইউপির উপনির্বাচনে ভোট কেন্দ্রে থাকবে ৭শ’ ৬৫জন আনসার ও ভিডিপি সদস্য-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে চেয়ারম্যান পদে উপনির্বাচন। উক্ত নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় মোট ৭৬৫জন আনসার ও ভিডিপি সদস্য ৪৫টি ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয় মাঠে নির্বাচনের প্রতিটি ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েনের জন্য ৪শ’ ৫০জন পুরুষ ও ৩শ’ ১৫জন মহিলা আনসার ও ভিডিপি সদস্য বাছাই করা হয়।
সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানান, আমার উর্ধতন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার’র নির্দেশনায় বাছাই কার্যক্রমে ১৮-৪৫ বছর বয়স্ক প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষ ও মহিলা সদস্যের তালিকা তৈরি করা হয় যাদের পূর্বে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেয়া হয়।
বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক খায়রুল আলম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ফাতেমা বেগম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আবেদা সুলতানা ইতি ও উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক রোকসানা আক্তার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট