1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ঋণের বোঝায় দিনমজুর ইমরানের আত্মহত্যা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি

বন্দরে ঋণের বোঝায় দিনমজুর ইমরানের আত্মহত্যা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ঋণের বোঝা সইতে না পেরে ১ সন্তানের জনক ইমরান (২৬) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী যুবক ইমরান পুরান বন্দর কলাবাগ এলাকার মৃত আব্দুল রাজ্জাক মিয়ার ছেলে। গত রবিবার (২৫ সেপ্টেম্বর) শবেবরাতের দিন সন্ধ্যায় পুরান বন্দর কলাবাগস্থ জজ মিয়ার ভাড়াটিয়া ঘরের সিলিং ফ্যানের হুকের সাথে ওড়না পেচিয়ে ওই যুবক আত্মহত্যা করে । এলাকাবাসীর মাধ্যমে আত্মহত্যার ঘটনার খবর পেয়ে বন্দর থানার এসআই ফয়েজ হোসেনসহ সঙ্গী ফোর্স দ্রুত ঘটনাস্হলে এসে আত্মহত্যাকারি যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে। আত্মহত্যাকারি যুবকের স্বজনদের সাথে আলাপ কালে জানাগেছে, ইমরান পেশায় একজন দিনমজুর। বেশকিছুদিন ধরেই সাংসারিক খরচের টাকা সংগ্রহ করতে গিয়ে হিমশিম হয়ে পড়েন। এক পর্যায়ে বন্দরে বিভিন্ন এনজিও নিকট থেকে চড়া সুদে কয়েক লাখ টাকা ঋণ করে বসেন ইমরান। নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ঋণের ও সুদের টাকা পরিশোধ করতে পারছিলেন না। এতে করে দিশেহারা হয়ে পড়েন ইমরান। এক পর্যায়ে পাওনাদারদের চাপ সহ্য করতে না পেরে গত রোববার (২৫ সেপ্টেম্বর) সবেবরাতের দিন সন্ধ্যায় উল্লেখিত এলাকায় সকলের অগোচরে নিজ ঘরের সিলিং ফ্যানের রডের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট