নিজস্ব প্রতিনিধিঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জবাসীর অহংকার যুবনেতা আজমেরী ওসমান পক্ষে শহীদের প্রতি চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
বুধবার (২১ ফেব্রুয়ারী) দিনগত রাত রাত ১২টা ১ মিনিটের পর থেকেই শ্রদ্ধা নিবেদন শুরু হয়। একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ও জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এরপর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদনে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার।
পরবর্তীতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আমির হোসেন, নাসির,আক্তার নূর, মনির হোসেন, মুকিত, সুমন,সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত