বন্দর প্রতিনিধিঃ বন্দরে পৃথক সিআর মামলার ২ ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর রুপালী আবাসিক এলাকার সুনীল হীরা ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সজল ওরফে হীরা (২৪) ও বন্দর থানার পদুঘরস্থ ওলাক এলাকার হাবিবুর রহমানের ছেলে অপর সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হারুন রশিদ (৩৫)। গ্রেফতারকৃতদের রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বন্দর থানার উল্লেখিত এলাকায় পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত