1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শীতলক্ষ্যা নদীতে সিমেন্টবাহী ট্রলারে ছিনতাই কালে ধারালে অস্ত্রসহ ৩ নৌ ছিনতাইকারি গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন

শীতলক্ষ্যা নদীতে সিমেন্টবাহী ট্রলারে ছিনতাই কালে ধারালে অস্ত্রসহ ৩ নৌ ছিনতাইকারি গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে সিমেন্টবাহী ট্রলারের সুকানিকে গলায় অস্ত্র ঠেকিয়ে মোবাইল সেট, নগদ টাকা ও ৫ লিটার সোয়াবিন তেল ছিনিয়ে নেওয়ার সময় ৩ নৌ- ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কলাগাছিয়া নৌ ফাঁড়ি পুলিশ
। ওই সময় নৌ পুলিশ গ্রেফতারকৃত ৩ নৌ ছিনতাইকারি কাছ থেকে ১টি ধারালো দা, ১টি চাকু, ১টি বগ কাছি ও ছিনতাইকৃত নগদ ৪’শ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেতারকৃত নৌ- ছিনতাইকারিরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মহনপুর এলাকার মৃত আহসান উল্ল্যাহ মিয়ার ছেলে সগির (৩৫) একই উপজেলার একই ইউনিয়নের চর-ধলেরশ্বরী এলাকার মৃত জজ মিয়ার ছেলে উজ্জল (২৪) সোনারগা থানার চর বলাকী এলাকার মৃত তাজ মোহাম্মদ মিয়ার ছেলে বরাত হোসেন (৪০)। গ্রেফতারকৃতদের উক্ত মামলায় বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টায় বন্দর থানার চর-ধলেরশ্বরীস্থ শীতলক্ষা নদীতে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত সুকানি মামুন মিয়া বাদী হয়ে গ্রেফতারকৃত ৩ নৌ ছিনতাইকারিকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করে। যার মামলা নং- ১৩ (২)২৪ ধারা- ৩৯৫ পেনাল কোড-১৮৬০। ঘটনার তথ্য সূত্রে জানাগেছে, সুদূর পিরোজপুর জেলার নেছারাবাদ থানার গগন বলদিয়া এলাকার হানিফ মিয়ার ছেলে মামুন মিয়া দীর্ঘ দিন ধরে শাকিল – ৪ নামক এক জাহাজে সুকানি হিসেবে কর্মরত রয়েছে। এ সুবাদে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় উল্লেখিত শাকিল-৪ নামক একটি স্ট্রীলবডি জাহাজ ইনসি সিমেন্ট কোম্পানি হইতে ১০০০ বস্তা সিমেন্ট নিয়ে বরিশালের উদ্দেশ্য রওনা হয়ে বন্দর থানাধীন চর-ধলেরশ্বরীস্থ শীতলক্ষ্যা নদীতে আসলে ওই সময় উৎপেতে থাকা নৌ- ছিনতাইকারি একটি পুরাতন কাঠের ট্রলার যোগে উল্লেখিত সিমেন্টবাহী ট্রলারে উঠে সুকানি মামুনকে অস্ত্রে মুখে জিম্মি করে বেদম ভাবে পিটিয়ে ১টি মোবাইল সেট, নগদ ৪’শ টাকা ও ৫ লিটার সোয়াবিন তেল ছিনিয়ে নেয়। ওই সময় সিমেন্টবাহী ট্রলারের লোকজনদের চিৎকারের শব্দ পেয়ে টহলরত নৌপুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় নৌ ছিনতাইকারিরা পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে ওই সময় কলাগাছিয়া নৌ ফাঁড়ি টহলরত পুলিশ ধাওয়া করে উল্লেখিত ৩ নৌ ছিনতাইকারিকে ধারালো অস্ত্র ও ছিনতাইকৃত নগদ টাকাসহ এদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট