1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন

বন্দরে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে পৃথক অভিযান চালিয়ে ৬৫ পিছ ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার সরফতুল্লা ওরফে বাওয়া মিয়ার ছেলে ইমরান (৩২) ও একই থানার বন্দর ইউনিয়নের কুশিয়ারা এলাকার দীপক মজুমদারের ছেলে হৃদয় মজুমদার (২৪)। গ্রেফতারকৃত দুই মাদক কারবারিকে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা পৌনে ৬ টায় বন্দর থানার মাহমুদনগর ইনসি সিমেন্ট কারখানার সামনে ও একই তারিখ রাত ১১টা ৫ মিনিটে বন্দর ইটালি বিল্ডিং এর সামনে পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। বন্দরে পৃথক স্থান থেকে মাদক উদ্ধারের ঘটনায় বন্দর থানার এসআই বিল্লাল হোসেন ও বন্দর ফাঁড়ি এসআই আরিফ পাঠান বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা রুজু করেছে। যার মামলা নং- ৮(২)২৪ ও ৯(২)২৪। থানা সূত্রে জানাগেছে, বন্দর থানার এসআই বিল্লাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স গত সোমবার সন্ধ্যায় বন্দর থানার মাহমুদনগর ইনসি সিমেন্ট কারখানার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইমরানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ছাড়াও বন্দর ফাঁড়ি এসআই আরিফ পাঠানসহ সঙ্গী ফোর্স একই তারিখ রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর ইটালি বিল্ডিং এর সামনে অভিযান চালিয়ে ১৫ পিছ ইয়াবাসহ হৃদয় মজুমদার নামে আরো এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। থানা সূত্রে আরো জানাগেছে, ধৃত মাদক ব্যবসায়ী ইমরান ও অপর মাদক কারবারি হৃদয় মজুমদার দীর্ঘদিন ধরে বন্দরে বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট